ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ

ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বিএনপি-এনসিপির নেতাকর্মীসহ আহত ৭

চট্টগ্রামের আনোয়ারায় মার্কেটের চলাচলের রাস্তায় (ফুটপাতে) দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা দেলওয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।